Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Sunday, January 5, 2014

কপি-পেস্ট!


মনে করুন, আপনি আপনার নিজের একটা ইউনিক লাইন ফেসবুকে পোষ্ট করলেন। যেহেতু আপনি এবং আপনার জেনারেশন হুমায়ূন আহমেদের পাড় ভক্ত, লাইনটাতে হুমায়ূনীয় গন্ধ আসাটা স্বাভাবিক। হুমায়ূনীয় গন্ধ আসাটা অন্তত পাপের কিছু না, তাই না?
কেউ একজন লাইনটা কপি করে হুমায়ূন স্যারের নামে পোষ্ট করে দিল। সেখান থেকে আরও ১০জন বন্ধু এবং ১টা অ্যাডমিন তার পেজে হুমায়ূন আহমেদ নামে পোষ্ট দিয়ে দিল।

Wednesday, July 31, 2013

অনুগল্পঃ 'ড়'

মন খারাপ করে কফি শপ থেকে বেরিয়ে দোকানটার নাম দেখে 'ড়'র মেজাজ আরও খারাপ হয়ে গেল! 'পড়শি কফি শপ’ নামের মধ্যে তার নামটা আছে! তপ্ত রোদে ফুটপথ দিয়ে হাঁটতে হাঁটতে 'ড়' একটু শিস বাজানোর চেষ্টা করল। "বাড়ির পাশে আরশি নগর, সেথা এক পড়শি বসত করে" রোদ গরমের জন্যই কিনা শিসটা ঠিক মত আসলো না। ধ্যাত শালা! 'আরশি'র মত 'পড়শি' বানানটা 'পরশি' হলে ভাল হতো! 

আজ সকাল ১০টাতে 'ড়' আর 'ম'র দেখা হওয়ার কথা ছিল। দুজনের পরিচয় ফেসবুকে। আজ প্রথম দেখা। 

Friday, July 5, 2013

অনুগল্পঃ নিশাচর কষ্ট


শেষ রাতের দিকে হঠাৎ লোপার ঘুম ভেঙে গেল। ইদানিং প্রায়ই এমন হচ্ছে। মাঝ রাতে ঘুম ভেঙে যায়। তখন খুব কষ্ট হয়। বুক ফেটে কান্না আসে। অমি’র কথা মনে হয়। অমিকে দেখতে ইচ্ছা করে। জানতে ইচ্ছা করে, অমি কেন তার সাথে এমনটা করল? সে তো কখনো কারো ক্ষতি করেনি, কাউকে কষ্ট দেয়নি। তাহলে তার সাথেই এমনটা কেন? জবাবটা লোপা হয়ত কোনো দিনই পাবে না কারণ লোপার সামনে দাঁড়ানোর সাহস অমি অনেক আগেই হারিয়ে ফেলেছে। শেষ যে দিন অমি ফোন করেছিল সে দিন ওর কণ্ঠ শুনে লোপার খুব মায়া হচ্ছিলো।

Saturday, June 15, 2013

ফেসবুকে রাইস মিল বিড়ম্বনা!!


এক বন্ধুর অনুরোধে অনেক আগে একটা 'রাইস মিল' গিলেছিলাম। পেজ অ্যাডমিনের আইডি ডি-অ্যাক্টিভ করলে সম্ভবত পেজ শো করে না (যদি না আরেকজন অ্যাক্টিভ অ্যাডমিন থাকে)।
তো সে তার আইডি ডি-অ্যাক্টিভ করবে, আর অনুরোধ হচ্ছে তার পেজ গুলোর সাময়িক মালিকানা আমাকে নিতে হবে। একবার কেউ পেজের মালিকানা পেলে নাকি আর দিতে চায় না, এই জন্য সে যে কাউকে না দিয়ে আমাকে দিতে চাচ্ছে! সে আবার ফিরে আসলে আমি পেজ ফিরিয়ে দেব এই বিশ্বাসে! ব্লা ব্লা ব্লা...

পেজ নিয়ে এতো সিরিয়াস কাউকে এই প্রথম দেখলাম। আবার সে আমাকে বিশ্বাস করছে

Saturday, May 18, 2013

মা এবং একটি আকুতি


"There are many things in heaven & earth" 
কিন্তু সন্তানের জন্য মায়ের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আর আছে কি? 'মা' ছোট্ট অথচ মধুর একটি শব্দ। মাকে নিয়ে আমাদের অনুভূতিরও শেষ নেই। 

কিন্তু গুগলে কখনো 'মা' লিখে খোঁজ করেছেন? করে থাকলে আপনার গা শিউরে ওঠার কথা! পাতার পর পাতা খোঁজ করলেও মাকে নিয়ে ভাল কোনো অনুভূতি পাবেন না। কিছু নরকের কীট মাকে নিয়ে 'চটি গল্প' লিখে ভরে ফেলেছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে?

ফেসবুকীয়ও লাইক বিজনেস!


পুরাতন খবরঃ "রানাকে আটকের পর বিজিএমইএ RAB কে ৫লাখ টাকা পুরস্কার প্রদান করে। সেই ৫ লাখ টাকা পুরোটা শেষ মূহুর্তে সবাইকে কাঁদিয়ে যাওয়া শাহিনার দেড় বছরের বাচ্চা রবিনকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে RAB।"
RAB সদস্যগন নিঃসন্দেহে দারুন দারুন দারুন কাজ করেছেন। তাঁদের শ্রদ্ধা।

কিন্তু ব্যাপার হল, ফেসবুক বাংলা পেজ গুলো তাদের আগের অবস্থানে ফিরে গেছেন! তারা

Friday, May 17, 2013

ইট'স কমপ্লিকেটেড!!


কিছু কিছু পিচ্চি ছেলে-মেয়ের ফেসবুক রিলেশনশীপ স্ট্যাটাস পরিবর্তন করা দেখলে মনে হয় থবড় দিয়ে ভুবন ঘুরিয়ে দেই! 

Monday, May 13, 2013

অশালীন পেজের উপকারিতা!


বাজে-অশ্লীল ১৮+ পেজে ফেসবুক ভরে গেছে। বিশ্বাস করুন এর একটা ভাল সুবিধাও আছে!! বিভিন্ন অশ্লীল ১৮+ পেজ থেকে ঘুরে আসুন, তখন আপনার লিস্টে ভদ্রতার মুখোশ পরে থাকা

Sunday, May 12, 2013

ফেসবুকের মেয়েটি ও অনন্ত জলিল প্রসঙ্গ!


ভালই লিখত, লেখা গুলো পড়ে ভাল লাগত। বায়োতে লেখা "সবার ফ্রেন্ড রিকু গ্রহন করি না, রিকু পাঠানোর আগে মেসেজ করে জানাবেন কেন অ্যাড করতে চাচ্ছেন"

তো তাকে মেসেজ পাঠালাম (হুবুহু না)-


Friday, May 10, 2013

আমি ও ফেসবুক ফেক অ্যাকাউন্ট


আমি সবার ফ্রেন্ড রিকু Accept করি। হোক সে ছেলে বা মেয়ে, অরিজিনাল বা ফেক। হুম... ফেক আইডিও! আমার লিস্টে এখন কিছু ফেক অ্যাকাউন্ট আছে যারা ভালই সরব! ছেলে কিন্তু মেয়ে হয়ে হরদম অভিনয় করে যাচ্ছে! তারা আবার মাঝে মধ্যে আমাকে হাই-হ্যালোও দেয়! আমিও না বোঝার ভান করে রিপ্লাই দেই! মজার ব্যাপার হচ্ছে ফেক অ্যাকাউন্টের মেয়েরা

ফেসবুকের এক বিরক্তিকর অপশন!


ফেসবুকের Followers ব্যাপারটা আমার কাছে একটা বিরক্তকর অপশন! এক তরফা আড়াল থেকে নজর রাখার মত। নিজেকে ভিলেন বা খারাপ মানুষ মনে হয়! ভাব এমন জেমস বন্ড হয়ে তারা আমার উপর নজর রাখছে!! প্রিয় ব্রাদারস্‌ & সিস্টারস্‌, এটা গোয়েন্দা বিভাগের কাজ, আপনার না! বাংলা অক্ষরিক অর্থটাও কেমন জানি...

Tuesday, May 7, 2013

এক হাতুড়ে ডাক্তার এবং আমাদের ডিজিটাল সরকার!


























আমার এলাকায় এক হাতুড়ে ডাক্তার আছে, রোগী আসলেই যার কাজ ইনজেকশন অথবা স্যালাইন পুশ করে দেয়া। তো তাকে আরেক ডাক্তার জিজ্ঞসা করছে-
-ভাই আপনি খালি এই কাম করেন ক্যান? -আরে ব্যাটা! আমি কি আর সাধে করি? আর কিছু পারলে তো সেটা করবো? আমি জানিই শুধু ইনজেকশন পুশ করতে!!! আর গ্রামের মানুষের ইনজেকশন আর স্যালাইনের উপর