Showing posts with label বন্ধু. Show all posts
Showing posts with label বন্ধু. Show all posts

Tuesday, January 21, 2014

অনুগল্পঃ মুদি দোকান!


অনেক দিন কাগজ কলম নিয়ে বসা হয়না। মাথায় বেশ কিছু গল্পরা উঁকি ঝুঁকি মারছে কিন্তু কাগজ কলম নিয়ে বসলে আর আসে না। সে দিন বহু কষ্টে একটা গল্প লেখার পরে ফরিদ অবনীকে মেইল করল। 

অবনী গল্পটা পড়ে রিপ্লাই দিলো ‘দোস্ত, সাউথ আফ্রিকা চলে আয়, এখানে মুদি দোকানের বড়ই অভাব!’ 

Thursday, July 18, 2013

অনুগল্পঃ অর্থহীন জীবন


নুরু মৃধা বাড়ির উঠান আজ লোকে লোকারণ্য। সবার চোখে তার জন্য করুণা। নুরু মৃধা অনেক শক্ত মনের মানুষ কিন্তু তিনি নিজেকে স্থির রাখতে পারছেন না। উঠানে তার ছোট বেলার বন্ধু রশিদকেও দেখা গেল। রশিদ তার দিকে তাকিয়ে তিরস্কার জড়ানো মৃদু হাসি দিল! তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নুরু মৃধার চোখের সামনে অতীতের সব স্মৃতি ভেসে উঠছে। বেশি দিন আগের কথা তো না। তখন গ্রামের মধ্যে একটা গুজব উড়ে বেড়াচ্ছিলো। তিনদিন ধরে রশিদের মেয়ে লিপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না! যদিও রশিদের পরিবারের সবাই তখন ব্যাপারটা স্বীকার করেনি। তারা সবাইকে বলছিল লিপি খালার বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে সবাই লিপির খোঁজ করছে। কিন্তু গ্রামের মানুষের বিনোদনের বড়ই অভাব। ব্যাপারটা সবাইকে বিনোদনের খোরাক দিল। সবখানে এই বিষয় নিয়ে মুখরোচক আলোচনা! মানুষের মুখে হাত দিয়ে রাখা মুশকিল। তার উপর রশিদ দক্ষিণ পাড়ার লালনের নামে লিপি অপহরণের মামলা করে দিল! আলোচনার আগুনে ঘি পড়ল! গুজবটা সত্যি প্রমাণ হয়ে গেল। কারণ লিপি নিখোঁজের দিন থেকে লালনও লাপাত্তা! লিপিকে নিয়ে গ্রামে তখন ছিঃ ছিঃ রব। এভেবে বেশ কিছু দিন কেটে গেল। মানুষ গুলো যখন ধীরে ধীরে সব ভুলে যেতে বসেছে ঠিক তখনই সবাইকে অবাক করে লিপি একা একা বাড়ি ফিরে এলো! এরপরের ঘটনা আরও জটিল আর স্পর্শকাতর।

Friday, July 12, 2013

অনুগল্পঃ আপোষ


মধ্যরাতে জানালা দিয়ে আকাশের দিকে তাকালে নিকোটিন আসক্তদের মস্তিষ্ক সর্ব প্রথম নিকোটিনের অভাব জানান দেয়। এবং নিশ্চিত ভাবে তখন সিগারেটের প্যাকেট যথারীতি খালি থাকে! আনিসের কথা না, এটা ওর সব থেকে কাছের বন্ধু শফিকের বয়ান! শফিকের কথা গুলো আনিসের কাছে এখন বয়ানের মতই। গত দু’মাস শফিকই আনিসের ত্রাতা! যদিও শফিক ছেলেটা আনিসকে খুব পছন্দ করে এবং তারা খুব ভাল বন্ধু, তবুও এই শহরে একজন মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকতে হলে তার কাছে নিজেকে একটু ছোট হতে হয়! এটাই নিয়ম! পাঁচ মাসের মেস ভাড়া আর দুই মাসের খাওয়া খরচ বাঁকি রেখে এক রকম পালিয়েই আনিস শফিকের রুমে উঠেছে।

Monday, July 8, 2013

অনুগল্পঃ মায়াময় ভালোবাসা


রাত ৩টা বেজে ৪৫ মিনিট। ঘড়ি তার আপন মনে সময় জানান দিয়ে যাচ্ছে। অবনীর আরও একটি নির্ঘুম রাত। শিহাবকে আজও খুঁজে পাওয়া যায়নি। গত তিন দিন ধরে শিহাব নিখোঁজ। শিহাবের বন্ধু, পরিচিত কয়েকজন, থানা সব জায়গাতে অবনী তার মুঠোফোন নাম্বার দিয়ে রেখেছে। দিনে অথবা রাতে যখনই জীবিত অথবা মৃত শিহাবের খবর পাওয়া মাত্র যেন তাকে জানানো হয়। লাশ পাওয়া যাওয়ার সম্ভবনাটাই নাকি বেশি। উত্তরা থানার ওসি জামিলুর রহমান অবনীর ভাইয়া আবীর চৌধুরীর বন্ধু। তিনি বললেন শিহাব নাকি রাজনীতির সাথে জড়িত ছিল। তার সন্দেহ, ভিক্টিম রাজনৈতিক গুম। তাই তিনদিন পরে জীবিত পাওয়ার সম্ভবনা খুবই ক্ষীণ। লাশটাও পাওয়ার সম্ভবনাও খুব কম। পাওয়া গেলেও বিচ্ছিন্ন ভাবে।

Friday, June 28, 2013

চন্দ্র কারিগর ও জোছনা বিলাস


আমার বয়সী আর দশটা ছেলে-মেয়ে যার লেখা পড়ে জোছনা দেখা শিখেছে, তাঁর লেখা ধরেই আমারও জোছনা দেখার হাতে খড়ি।

অনেক কয়েক বছর আগের কথা। আমার বাড়ির পাশে এক ভয়ংকর বাঁশ বাগান আছে। গরমের দিন, বিদ্যুৎ নাই। মধ্য রাতে তিন জন বসে আছি। হাওয়া খাচ্ছি! শুধু শুধু তো বসে থাকা যায়

Sunday, June 23, 2013

অনুগল্পঃ অনাকাঙ্খিত ঝামেলা


শাহবাগ থেকে টিএসসির দিকে আসছি। সন্ধ্যা সাড়ে সাতটার মত বাজে। টিপটিপ বৃষ্টি হচ্ছে। এই কারনেই রাস্তা ফাঁকা ফাঁকা। মাঝে মাঝে দুএকটা রিকশা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। জোরে বৃষ্টি নামার আগেই কোথাও আশ্রয় নিতে হবে। দ্রুত হেঁটে যাচ্ছি।

-ভাইয়া, একটু শুনুন প্লিজ!
কাতোর কণ্ঠ। কণ্ঠ উদ্দেশ্য করে তাকালাম। রাস্তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। নিয়ন আলোই চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। কি ঝামেলা! এড়িয়ে যাবো কিনা ভাবছি! 
-আমাকে বলছেন?

Saturday, June 15, 2013

ফেসবুকে রাইস মিল বিড়ম্বনা!!


এক বন্ধুর অনুরোধে অনেক আগে একটা 'রাইস মিল' গিলেছিলাম। পেজ অ্যাডমিনের আইডি ডি-অ্যাক্টিভ করলে সম্ভবত পেজ শো করে না (যদি না আরেকজন অ্যাক্টিভ অ্যাডমিন থাকে)।
তো সে তার আইডি ডি-অ্যাক্টিভ করবে, আর অনুরোধ হচ্ছে তার পেজ গুলোর সাময়িক মালিকানা আমাকে নিতে হবে। একবার কেউ পেজের মালিকানা পেলে নাকি আর দিতে চায় না, এই জন্য সে যে কাউকে না দিয়ে আমাকে দিতে চাচ্ছে! সে আবার ফিরে আসলে আমি পেজ ফিরিয়ে দেব এই বিশ্বাসে! ব্লা ব্লা ব্লা...

পেজ নিয়ে এতো সিরিয়াস কাউকে এই প্রথম দেখলাম। আবার সে আমাকে বিশ্বাস করছে

Saturday, May 18, 2013

ছেলেটা-০১


গল্পটা ছেলেটার এইসএসসি পরীক্ষার সময়ের। পরীক্ষা চলছে। হঠাৎ তার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে গেল। শুধু খারাপ না, পাশ ফেল নিয়ে টানাটানি। ছাত্র হিসেবে সে কখনোই খারাপ ছিল না। তাই তার কাছে এমন কিছু সত্যি অপ্রত্যাশিত ছিল! চারেদিক থেকে শত শত কথার তীর! যেন পৃথিবীর সবাই তার বিপরীতে অবস্থান নিয়েছে! এমনি গ্রামের ছেলে হয়ে স্রোতের বিপরীতে এসএসসি পাশ করার পর শহরে ভর্তি হওয়া নিয়ে অনেকের চক্ষু শূল, তার উপর

বন্ধু আমার...


জীবনের প্রতিটা স্তরে ইচ্ছা অনিচ্ছাতে অনেকের সাথে বন্ধুত্ব হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সি‌টি সব জীবনেই প্রচুর বন্ধু আসে। তবে আমার ধারণা স্কুল জীবনের বন্ধুদের কখনো ভোলা যায় না। এই স্তরের বন্ধুরা সবচেয়ে কাছে আসতে পারে, মনে দাগ কাটতে পারে। দীর্ঘ দিনের যোগাযোগের অভাবেও এরা মনের আড়াল হয় না।

আমার মাধ্যমিকের প্রথম দিনের কথা খুব স্পষ্ট ভাবে মনে না পড়লেও, বন্ধু সাগর আমাকে