Showing posts with label হুমায়ূন আহমেদ. Show all posts
Showing posts with label হুমায়ূন আহমেদ. Show all posts

Sunday, January 5, 2014

কপি-পেস্ট!


মনে করুন, আপনি আপনার নিজের একটা ইউনিক লাইন ফেসবুকে পোষ্ট করলেন। যেহেতু আপনি এবং আপনার জেনারেশন হুমায়ূন আহমেদের পাড় ভক্ত, লাইনটাতে হুমায়ূনীয় গন্ধ আসাটা স্বাভাবিক। হুমায়ূনীয় গন্ধ আসাটা অন্তত পাপের কিছু না, তাই না?
কেউ একজন লাইনটা কপি করে হুমায়ূন স্যারের নামে পোষ্ট করে দিল। সেখান থেকে আরও ১০জন বন্ধু এবং ১টা অ্যাডমিন তার পেজে হুমায়ূন আহমেদ নামে পোষ্ট দিয়ে দিল।

Thursday, July 18, 2013

একজন হুমায়ূন ভক্ত বলছি!


আমার হাতে একটা বই। হুমায়ূন আহমেদের 'তেঁতুল বনে জোছনা'/ মাত্র বইটা পড়ে শেষ করলাম। অদ্ভুত সুন্দর লাগলো! আবার পড়ে ফেললে কেমন হয়? আবার শুরু করলাম। শেষও হয়ে গেল কিন্তু ততক্ষণে ভোর হয়ে গেছে! অসম্ভব ভাল লাগা নিয়ে ঘুমাতে গেলাম। আশ্চর্য জনক ভাবে মতি মিয়াকে স্বপ্ন দেখলাম! আমি আর মতি মিয়া 'ডাহুক' পাখি কুড়াচ্ছি! ঘুম থেকে উঠলাম অন্য রকম ভাল লাগা নিয়ে। পাশে আরেকটা বই ছিল 'এই শুভ্র! এই' ওটাও পড়ে ফেললাম। প্রথম বারের মত সে দিন কলেজ মিস হয়ে গেল! শুভ্রর জন্য মায়া লাগলো কিন্তু মতি মিয়াকে ভুলতে পারলাম না। নবনী, আনিস, শুভ্রকে ছাপিয়ে এক অশিক্ষিত জোকার দার্শনিক (!) আমার মনে দাগ কেটে গেল! আশ্চর্য না?

Saturday, May 18, 2013

এনায়েত আলির ছাগল এবং আমরা পাবলিক!


"এনায়েতঃ ফজলু, বল পাবলিক কি চায়? তুমিও তো একজন পাবলিক। তুমি কি চাও?
ফজলুঃ (কিছুক্ষণ ভেবে) জানি না।
এনায়েতঃ এইটাই হইল মূল কথা! পাবলিক কি চায় সে তা জানে না! যে জানে সে নেতা, বিরাট নেতা!
ফজলুঃ পাবলিক কি চায়?

Wednesday, May 8, 2013

হুমায়ূন আহমেদ ও তার উপন্যাসের নায়িকারা


দেয়াল শেষ করেছি ৭-৮দিন আগে। এতো দিন পরেও এর রেশ আছে। এক কথায় 'দেয়াল' অ-সা-ধা-রন! 
তবে স্যারের অন্য সব নায়িকার মত অবন্তি খুব একটা টানে নি। মৃন্ময়ী, নবনী, রুপা, জরি এমন কি নাদিয়া সহ