: সমস্যা হচ্ছে জামার বোতামের আর তোমার! খালি বোতাম খুলে যায় আর তুমি ওটা ঠিক ভাবে লাগাতে পারো না! দুই দিন পর আবার খুলে যায়!!
: আর প্রতিদিন একটা করে কলম হারাস? এটা?
: বোতামের মত কলমও বেয়াদব! হারিয়ে যায়, আমি কি করবো?
: (দীর্ঘশ্বাস)...
ছোটবেলায় ছেলেটার শুধু জামার বোতাম খুলে পড়ে যেত... আর প্রতিদিন একটা কলম
গল্পটা ছেলেটার এইসএসসি পরীক্ষার সময়ের। পরীক্ষা চলছে। হঠাৎ তার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে গেল। শুধু খারাপ না, পাশ ফেল নিয়ে টানাটানি। ছাত্র হিসেবে সে কখনোই খারাপ ছিল না। তাই তার কাছে এমন কিছু সত্যি অপ্রত্যাশিত ছিল! চারেদিক থেকে শত শত কথার তীর! যেন পৃথিবীর সবাই তার বিপরীতে অবস্থান নিয়েছে! এমনি গ্রামের ছেলে হয়ে স্রোতের বিপরীতে এসএসসি পাশ করার পর শহরে ভর্তি হওয়া নিয়ে অনেকের চক্ষু শূল, তার উপর
"এনায়েতঃ ফজলু, বল পাবলিক কি চায়? তুমিও তো একজন পাবলিক। তুমি কি চাও?
ফজলুঃ (কিছুক্ষণ ভেবে) জানি না।
এনায়েতঃ এইটাই হইল মূল কথা! পাবলিক কি চায় সে তা জানে না! যে জানে সে নেতা, বিরাট নেতা!
ফজলুঃ পাবলিক কি চায়?
ডেস্কে রাখা মোবাইলটা বেজে চলেছে। প্রতিদিন মনে হয় অফিসে বের হওয়ার আগে মোবাইল ভাইব্রেট করবো, কিন্তু ভুলে যায়!
-হ্যালো! স্লামালিকুম।
-ভুল-ভাল সালাম দিতে হবে না! আপনি কোথায়?
-কে বলছেন?
-চিনতে হবে না! আপনি কোথায় তাই বলুন?
-আজব! সেটা কেন বলবো? আপনি কে? কাকে ফোন দিয়েছেন?
-ঠিক মানুষকেই ফোন দিয়েছি! আপনি কই?
-আগে নাম...
-আমি তনু।
মেয়েটার সাথে আমার প্রথম দেখা এক বইয়ের দোকানে। দোকানে ঠিক না, দোকানের বাইরে, ফুটপাতে। প্রায় তিন দিন তন্নতন্ন করে খুঁজে একটা পুরাতন বই পাচ্ছিলাম না। আজ দোকানীর ফোন পেয়ে বইটা নিয়ে টাকা পরিশোধ করে দোকান থেকে মাত্র বের হয়েছি...
-Excuse me ভাইয়া!
পেছনে ফিরে দেখি ভিড়ের মধ্যে থেকে সুন্দর মত এক মেয়ে আমার দিকে তাকিয়ে আছে।
অনেক দিন পর 'কইন্যা সুন্দরী' আলো দেখছি! আমি মুগ্ধ!!
জীবনের প্রতিটা স্তরে ইচ্ছা অনিচ্ছাতে অনেকের সাথে বন্ধুত্ব হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জীবনেই প্রচুর বন্ধু আসে। তবে আমার ধারণা স্কুল জীবনের বন্ধুদের কখনো ভোলা যায় না। এই স্তরের বন্ধুরা সবচেয়ে কাছে আসতে পারে, মনে দাগ কাটতে পারে। দীর্ঘ দিনের যোগাযোগের অভাবেও এরা মনের আড়াল হয় না।
আমার মাধ্যমিকের প্রথম দিনের কথা খুব স্পষ্ট ভাবে মনে না পড়লেও, বন্ধু সাগর আমাকে
এক গভীর রাতে জন্মের পর পরই আমার ছোট ভাইটা মারা যায়। তখন আমি ছোট। হঠাৎ কান্নাকাটির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার মায়ের কান্নার শব্দ। সত্যি বলতে কি আগে থেকেই ভাই হবে শুনে আমার মন খারাপ! ছোট থেকেই একটা বড় বোনের জন্য আমার আক্ষেপ ছিল। যেহেতু আমি বাপ-মায়ের বড় পোলা তাই এই আশা কখনোই পুরন হবার না, তাই বলে ভাই? অন্তত একটা ছোট বোন হলে ক্ষতি কি? তবুও সেই দিন ছোট্ট অপরিচিত
-না রে ভাই! এটা 'মেয়ে দিবস' বা 'ছেলে দিবস' না! এটা 'মে দিবস'! ইংরেজি মে মাসের এক তারিখে এই দিবস পালিত হয়। শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ তাঁদের দাবি-অধিকার আদায়ের......
-না না! সাভারের ঘটনার সাথে এই দিবসের কোনো সম্পর্ক নেই। প্রায় ১০০ বছর আগে থেকে
"There are many things in heaven & earth"
কিন্তু সন্তানের জন্য মায়ের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আর আছে কি? 'মা' ছোট্ট অথচ মধুর একটি শব্দ। মাকে নিয়ে আমাদের অনুভূতিরও শেষ নেই।
কিন্তু গুগলে কখনো 'মা' লিখে খোঁজ করেছেন? করে থাকলে আপনার গা শিউরে ওঠার কথা! পাতার পর পাতা খোঁজ করলেও মাকে নিয়ে ভাল কোনো অনুভূতি পাবেন না। কিছু নরকের কীট মাকে নিয়ে 'চটি গল্প' লিখে ভরে ফেলেছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে?